Jashore , Wednesday, 28 October 2026
সর্বশেষ:
বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ ‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত সকালে প্রভাতী ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথমন্ত্রীকে যশোর সংগ্রাম কমিটির স্মারকলিপি যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ

প্রেমের টানে বাংলাদেশ থেকে ভারতে নাবালিকা, ঠাঁই হলো জেলহেফাজতে

বাপ্পি বিশ্বাস পশ্চিমবঙ্গ (ভারত) প্রতিনিধি:- প্রেমের টানে দেশান্তর। তবে পৌঁছানো গেল না ভিনদেশি প্রেমিকের কাছে। মাঝপথেই খলনায়ক হয় দাঁড়ালেন সীমান্তের পুলিশ।

বাংলাদেশ পুলিশের চোখে ধুলো দিয়ে দেশ ত্যাগ করে সীমান্তে পৌঁছানোও গিয়েছিল। তবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর চোখকে ফাঁকি দিতে পারলেন না বাংলাদেশি প্রেমিকা।

ধরা পড়ার পর তাঁকে তুলে দেওয়া হল পুলিশের হাতে। আদালত থেকেও মিলল না জামিন। ভেবেছিলেন, যেভাবেই হোক পৌঁছে যাবেন বিদেশী প্রেমিকের কাছে, উল্টে এখন দিন কাটাতে হবে জেল হেফাজতে।মাস ছয়েক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের বগুড়ার এক কিশোরীর পরিচয় হয় ভারতের কোচবিহারে তুফানগঞ্জ নিবাসী এক যুবকের সঙ্গে। সেখান থেকেই প্রেমের সম্পর্ক।

কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছিল কাঁটাতার। ভিসা-পাসপোর্ট করারও উপায় নেই। এরই মধ্যে বাড়ি থেকে অন্য জায়গায় বিয়েও ঠিক করে ফেলে মেয়েটির পরিবার। কিন্তু সে তো ভালোবেসে ফেলেছে সীমান্তপাড়ের যুবককে।তাই সব বাধা পেরিয়ে, কাঁটাতারের বাধা টপকে দেশ ত্যাগ করার কথা ভাবল মেয়েটি। কোনও কিছু না ভেবে, ভিনদেশি প্রেমিকের টানে পাড়ি দিল পড়শি দেশ ভারতে।

প্রেমের টানে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে গিয়েই বিএসএফের হাতে আটক হল সেই নাবালিকা। দূর্গানগর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার সময় বিএসএফের ১২৯ ব্যাটেলিয়ানের সদস্যরা তাঁকে আটক করে। এরপর তাকে সাহেবগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

সাহেবগঞ্জ থানার পুলিশ নাবালিকাকে দিনহাটা মহকুমা আদালতে নিয়ে আসে। দিনহাটা মহকুমা হাসপাতালে তাঁর শারীরিক পরীক্ষাও করা হয়। বিচারক তাঁর জামিনের আর্জি খারিজ করায় আপাতত বিচারবিভাগীয় হেফাজতে থাকতে হচ্ছে ওই নাবালিকাকে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:02 pm, Sunday, 16 January 2022
19 Time View