‘বিএনপি নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

বিএনপি নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত দল। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে আরও যে প্রস্তুতি নেওয়া দরকার তা নেওয়া হবে। আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট এবং নির্বাচন একই দিনে হওয়া উচিত এবং একই দিনে হবে এইটা দেশের মানুষের চাওয়া।

তিনি আরও বলেন, তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে আরও যে প্রস্তুতি নেওয়া দরকার তা নেওয়া হবে। বিএনপি নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত।

রুহুল কবির রিজভী আরও বলেন, ধর্মকে অতিরিক্ত ব্যবহার করা রাজনীতিতে উচিত নয়। ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে যারা রাজনীতি করছেন তাদের রায় জনগণ দেবে; রাজনীতিতে অতিরিক্ত ধর্মের ব্যবহার ক্ষতি বয়ে আনবে।