যশোরে প্রতীকী শাটডাউন: নার্স ও মিডওয়াইফদের ৮ দফা দাবি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিজেদের আট দফা দাবি আদায়ে রোববার (৩০ নভেম্বর) সকালে কালো ব্যাজ ধারণ করে প্রতীকী শাটডাউন কর্মসূচি পালন করেছেন যশোর জেলার নার্স ও মিডওয়াইফরা। দাবি বাস্তবায়িত না হলে আগামী ২ ডিসেম্বর থেকে দেশের সব হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত নেতৃবৃন্দ।

বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ও বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস)-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়।

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে জেলার মোট ২৩৮ জন নার্স–মিডওয়াইফ এই কর্মসূচিতে অংশ নেনজেলা বিএনএ সভাপতি শাহিদা বেগম ও সাধারণ সম্পাদক মুফাজ্জ্বেল জেলার শার্শা, ঝিকরগাছা, চৌগাছা, অভয়নগর, মনিরামপুর, কেশবপুর ও বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও একই কর্মসূচি পালিত হয়।

কর্মসূচি চলাকালীন নেতৃবৃন্দ তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। তাদের ৮ দফা দাবির মধ্যে রয়েছে, স্বতন্ত্র অধিদপ্তর বজায় রাখা। নিয়োগবিধি ও ক্যারিয়ার পাথ অনুমোদন।পদোন্নতি কাঠামো সংস্কার। পদোন্নতির গ্রেড উন্নীতকরণ। ডিপ্লোমা সনদকে স্নাতক মর্যাদা প্রদান। বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগবিধি ও বেতন কাঠামো প্রণয়ন। ঝুঁকিভাতা প্রদান। শয্যা, রোগী ও চিকিৎসক অনুপাতে নতুন পদ সৃষ্টি।

কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ স্পষ্ট জানিয়েছেন, যদি সরকারের পক্ষ থেকে তাদের এই ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়িত না হয়, তবে আগামী ২ ডিসেম্বর থেকে তারা দেশের সব হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ শাটডাউন বা কর্মবিরতিতে যাবেন। এতে স্বাস্থ্যসেবা কার্যক্রমে ব্যাপক অচলাবস্থা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।