স্বাধীন কন্ঠ ডেস্ক
তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাঁর আগমনকে স্বাগত জানিয়ে যশোর জেলা যুবদলের উদ্যোগে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্য সচিব আনসারুল হক রানার নেতৃত্বে মিছিলটি যশোর জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। পরে মিছিলটি এমকে রোড, চৌরাস্তা মোড় ও আরএন রোড প্রদক্ষিণ করে মনিহার এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলে জেলা যুবদলের অধীনস্ত বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল ও আরিফুল ইসলাম, নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর রায়হান তুহিন এবং আবুল কালাম আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি সমর্থন ও শুভেচ্ছা জানান।







