যশোরে মাথায় গুলি করে বিএনপি নেতা হত্যার ঘটনায় আটক দুই

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে ফিল্মি স্টাইলে মটরসাইকেল যোগে এসে মাথায় গুলি করে বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যাকাণ্ডে এজাহার নামীয় দুই জন আসামীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, নিহত আলমগীরের আপন জামাতা বাসেদ আলী পরশ ও তার সহযোগি আসাবুল ইসলাম সাগর।
হুমকি ধামকি ও জমির ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে আলমগীরের পরিবার সন্দেহভাজন আসামী হিসেবে কোতোয়ালি মডেল থানায় মামলা করলে তাদের আটক করে জেলা পুলিশ। তবে, এ ঘটনায় মটরসাইকেলে যোগে এসে পিস্তল ঠেকিয়ে মাথায় গুলি করে পালিয়ে যাওয়া মূল হত্যাকারি এখনও ধরা ছোয়ার বাইরে।
এঘটনায় রোববার দুপুরে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম প্রেস ব্রিফিং করেছেন। প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি ব্যবসা সংক্রান্ত হত্যাকাণ্ড। এখানে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা এখনও পাওয়া যায়নি। পুলিশের একাধিক টিম হত্যাকারিদের সনাক্ত করতে কাজ করছে। নিহতের পরিবারের মামলার প্রেক্ষিতে দুইজন আসামীকে আটক করা হয়েছে। ইতিমধ্যে সিসি টিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রকৃত ঘটনা ও হত্যাকারিদের সনাক্ত করা যাবে।