যশোর পৌরসভার উচ্ছেদ অভিযান চলমান

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
শহরকে যানজটমুক্ত রাখা এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করার লক্ষ্যে যশোর পৌরসভার উদ্যোগে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। রোববার বিকেলে শহরের ঈদগাহ মোড় এলাকা থেকে বকুলতলা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

পৌরসভার সহকারী প্রকৌশলী কামাল আহম্মেদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ফুটপাত ও সড়কের ওপর অস্থায়ীভাবে নির্মাণ করা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় একটি স্কেভেটর মেশিন ব্যবহার করে ফুটপাতের অবৈধ দোকানপাট ও কাঠামোসমূহ ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।

উচ্ছেদ অভিযানকালে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর (পরিচ্ছন্ন শাখা) আব্দুর রাজ্জাক মন্টু, দেলোয়ার হোসেন, মনিরুজ্জামান নয়ন প্রমুখ।

যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী কামাল আহম্মেদ জানান, শহরের যানজট নিরসন এবং পৌরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করায় আমাদের এই অভিযানের মূল লক্ষ্য। শহরের সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষায় এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।