Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

আওয়ামী লীগ কখনই প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেনা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মেহেরপুর জেলা প্রতিনিধি:– জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ কখনই প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেনা। বিরোধী দলের উপর কোন অত্যাচার নেই, জুলুম নেই। কারো প্রতি কোন রকম অসৌজন্যমূলক আচারণও করেনা আওয়ামী লীগ। সকলে যাতে শান্তিতে বসবাস করতে পারে, সেই লক্ষে কাজ করছে সরকার। 

শনিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার সিএমসি মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমী ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।প্রতিমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত সরকারের আমলে দেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছিল। সার ও তেলের জন্য লাইনে দাঁড়াতে হতো। এক বিঘা জমি থেকে ৭ মণ ধান পাওয়া যেতো না। শুধু তাই নয়, আওয়ামী লীগের উপর জুলুম নির্যাতন এমন কী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল তারা। 

তিনি আরও বলেন, সেই মামলায় লুৎফুজ্জামান বাবর আজ জেলে, তারেক জিয়া সাজাপ্রাপ্ত, মুফতি হান্নানের ফাঁসি হয়েছে। ফাঁসির আগে সব ষড়যন্ত্রের কথা স্বীকার করে গেছে মুফতি হান্নান। 

ফরহাদ হোসেন বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আবারও ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে দেশ, যার স্বীকৃতি দিয়েছে স্বয়ং জাতিসংঘ। আগামী নির্বাচনে এখন জনগণকে সীদ্ধান্ত নিতে হবে। তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সঙ্গে থাকবে না বিপক্ষে অবস্থান নেবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল ম্যানিজিং কমিটির সভাপতি ইদ্রিস আলী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রাফিউল আলম, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দীন আহম্মেদ চুন্নু প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকরা অংশ নেয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:55 pm, Saturday, 21 January 2023
24 Time View