যশোরে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
স্বাধীন কন্ঠ ডেস্ক
বিএনপি চেয়ারপার্সন, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং সাবেক তিন বারের সফল  প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরে শ্রমজীবী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। এস এইচ বিল্ডার্সের আয়োজনে কুরআনি ,দোয়া মাহফিল, কুরআন শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার সকালে টাউন হল ময়দানে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রমজীবী মানুষের গায়ে শীতের গরম কাপড় জড়িয়ে দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর -৩ (সদর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।
এ সময় প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, সারা বাংলাদেশ আজ গণতন্ত্রের মাতার জন্য ক্রন্দনরত। সমগ্র দেশবাসী তার রুহের মাগফিরাত কামনায় প্রার্থনারত। বেগম খালেদা জিয়া বিএনপির নেত্রী ছিলেন, এইটুকু তার পরিচয় নয়। এই যশোরের স্কুল,কলেজ, মাদ্রাসা, হাসপাতাল, মসজিদ, মন্দির, শ^শান, রাস্তা ঘাট এবং ঘরের বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য আপনারা আমার প্রয়াত পিতা তরিকুল ইসলামকে স্মরণ করেন। কিন্তু আমার পিতা এই কাজগুলো করতে পেরেছিলেন, একান্তই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পৃষ্ঠপোষকতা এবং সমর্থনের কারণে।
এ সময় বাঙালি জাতির মহান অভিভাবক আপোষহীন দেশননেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দুয়া ও মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন, দড়াটানা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আমানুল্লাহ কাসেমী। পরে অনিন্দ্য ইসলাম অমিত নিজ হাতে শ্রমজীবী মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন। শহরের দেড় হাজার  শ্রমজীবী মানুষকে শীতবস্ত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম,  সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাবুদ্দিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর।
পরে অনিন্দ্য ইসলাম অমিত প্রেসক্লাব যশোরের এস এইচ বিল্ডার্সের আয়োজনে দোয়া মাহফিলে অংশ নেন। পরে তিনি কুরআন শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র প্রদান করেন। এরআগে সকাল থেকে সেখানে কুরআন তেলোয়াত করেন, কুরআন শিক্ষার্থীরা। পরে তাদের সম্মানে মধ্যহ্ন ভোজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, এস এইচ বিল্ডার্সের সত্ত্বাধিকারী রফিকুল ইসলাম হিরক, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান প্রমুখ।
এদিকে যশোর পৌরসভা শ্রমিক দলের আয়োজনে বাদ জোহর পৌরসভার মসজিদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন আলা, পৌরসভা শ্রমিক দলের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ হান্নান, পৌর শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মাসুদুল বারী কাক্কু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ।