স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর জেলার কোতোয়ালী থানাধীন এলাকায় কর্মরত গ্রাম পুলিশ সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম (সেবা) ।
সোমবার পুলিশ সুপার কোতোয়ালী থানায় কর্মরত গ্রাম পুলিশের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। তাদের সুবিধা-অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনেন। পরে তিনি শীতার্ত গ্রাম পুলিশ সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ পুলিশ ও গ্রাম পুলিশের মধ্যে দীর্ঘদিনের একটি সুসম্পর্ক বিদ্যমান। গ্রাম পুলিশের মাধ্যমে বিভিন্ন অপরাধ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। গ্রাম পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হলে সর্বপ্রথম সাড়া পাওয়া যায় গ্রাম পুলিশের কাছ থেকেই।
তিনি গ্রাম পুলিশ সদস্যদের সুস্বাস্থ্য কামনা করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে গ্রাম পুলিশের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) আহসান হাবীব, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাতসহ জেলা পুরিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সবৃন্দ।







