যশোরে প্রকাশ্যে গুলি করে যুবলীগ নেতা রানা প্রতাপকে হত্যা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের মনিরামপুর উপজেলায় প্রকাশ্যে গুলি করে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার বিকেল পৌনে ছয়টার দিকে উপজেলার ১৭ নম্বর ইউনিয়নের কপালিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম রানা প্রতাপ। তিনি যশোরের কেশবপুর উপজেলার বাসিন্দা। নিহত ব্যক্তি আড়ুয়া গ্রামের তুষার কান্তি বৈরাগীর ছেলে মৃনাল বৈরাগী ওরফে রানা প্রতাপ। সে কাটাখালি মৎস্য আড়তদার মালিক সমিতির সভাপতি ও পাঁজিয়া ইউনিয়ন যুবলীগের নেতা। তবে তার পিতার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি যশোরের কেশবপুর উপজেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সোমবার বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে কপালিয়া বাজার এলাকায় অবস্থানকালে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা রানা প্রতাপকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।