যশোর সীমান্তে মাদক ও চোরাচালানি মালামাল আটক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার ৪৯ বিজিবি এর বিশেষ টহলদল আন্দুলিয়া বিওপি ও বেনাপোল আইসিপি সংলগ্ন সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।

বিজিবি সূত্র জানায়, অভিযানে নিষিদ্ধ কফ সিরাপ, শাড়ি ও শাল-চাদর আটক করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৯৬ হাজার ৬০০ টাকা।

এবিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে