স্বাধীন কন্ঠ ডেস্ক
সমাজ কল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয় মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, যশোরে মক ভোটে এসেছি। আমি নিরপেক্ষ নয়। আমি হ্যাঁ এর পক্ষে। এখানে এসে সুন্দর আয়োজন দেখে ভালো লাগছে। আমাদের গণভোটের পক্ষে প্রচারণা চালাতে হবে। রাজনৈতিক দলগুলো তাদের মত করে গণভোট নিয়ে প্রচারণা চালাবে। গণভোট মানে নতুন বাংলাদেশ, গণভোট মানে গণতন্ত্র। জুলাই আন্দোলনে আমাদের ছেলে মেয়েদের আত্মত্যাগের স্বীকৃতি এই গণভোট।
সোমবার দুপুরে যশোরের জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে ত্রিয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণায় মক ভোটিং এ এমন বক্তব্য করেন তিনি।
এসময়, সাধারণ মানুষের পাশাপাশি মক ভোটিং এ অংশগ্রহণ করেন উপদেষ্টা। এর আগে তিনি জেলা প্রশাসন ও জেলার আইন শৃংখলা রক্ষাকারি বাহিনীর সাথে আলোচনা সভায় অংশ নেন। আলোচনা সভায় ত্রিয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ব্যাপারে জেলার সার্বিক প্রস্তুতির কথা শোনেন। বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় করেন।
আলোচনা সভায় উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, আমি দীর্ঘদিন নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে কাজ করছি। বাংলাদেশের ইতিহাসে একই সাথে গণভোট ও সংসদ নির্বাচন চ্যালেঞ্জিং বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন শান্তিপূর্ণ করতে বিশেষ করে নারী, শিশু প্রতিবন্ধিদের ভোটাধিকার প্রয়োগের সুষ্ঠ পরিবেশ তৈরির উপর গুরুত্বরাপোন করেন। সাথে সাথে গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে প্রচারণা চালানোর বিষয়ে তাগিদ দেন। তিনি বলেন, দীর্ঘদিনের ফ্যাসিবাদি কাঠামো দূর করতে, দেশ সামনের দিকে এগিয়ে নিতে গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে হবে। জাতি হিসেবে আমাদের দূর্নীতি পরায়ণ মানসিকতারও কঠোর সমালোচনা করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিনিয়র নির্বাচন অফিসার জাহাঙ্গির আলমসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।







