বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬
সর্বশেষ
কলারোয়ায় তাঁতি দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভাবাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর শহর শাখার নতুন কমিটি গঠনপদত্যাগ করলেন গণঅধিকার পরিষদ যশোরের প্রচার সম্পাদকনব নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বেনাপোলে র‍্যালিযশোরে পেটে ইয়াবা বহনের অভিযোগে যুবক গ্রেফতাররোজায় শহরের যানজট নিয়ন্ত্রণের দাবিযশোরে মাহে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতে ইসলামীর মিছিলযশোরে শ্রীরামকৃষ্ণ-এর ১৯১তম জন্মতিথি উপলক্ষে তিন দিনব্যাপী উৎসব শুরুতারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রাসন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Homeসারাদেশদক্ষিণ-পশ্চিমাঞ্চলকলারোয়ায় তাঁতি দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

কলারোয়ায় তাঁতি দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

বাংলাদেশ তাঁতি দল-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়া উপজেলা তাঁতি দলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় কলারোয়া উপজেলা তাঁতি দলের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা তাঁতি দলের সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া। সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা তাঁতি দলের আহ্বায়ক আব্দুল জলিল, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব খান, বদরুজ্জামান, ইসমাইল হোসেন, আব্দুর রব, তাঁতি দলের নেতা আসাদুজ্জামান, জসিম উদ্দীন, মুক্তার হোসেন, টিটুসহ উপজেলার ১২টি ইউনিয়নের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কলারোয়া থানা জামে মসজিদের ইমাম আসাদুজ্জামান ফারুকী।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ বাস্তবায়ন ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়