Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:

যশোরে খাস জমি দখল ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় সরকারি খাস জমি দখল, বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। বৃহস্পতিবার প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের পক্ষে গোলাম রসুল।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, তাদের বাড়ির পাশের বাসিন্দা শাহ আলম রাকা, যিনি বাংলাদেশ আওয়ামী লীগ চুড়ামনকাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। প্রায় এক বছর আগে তাদের বসতঘরের পেছনের সরকারি খাস জমি দখল করে ইটের দেয়াল নির্মাণ করেন। ওই জমিতে রাস্তা তৈরির নামে ভুক্তভোগীদের বসতভিটার ভেতর দিয়ে জমি দখলের চেষ্টা করলে তারা প্রতিবাদ জানান। এরপর থেকেই বিভিন্ন সময় হুমকি-ধামকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ১১ ফেব্রুয়ারি সকালে শাহ আলম রাকা ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালিয়ে গোলাম রসুলের মা ও বোনকে মারধর করে গুরুতর আহত করেন। এ ঘটনায় যশোর কোতয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

এছাড়া ১৪ ফেব্রুয়ারি সকালে আবারও ভাড়াটে লোকজন নিয়ে বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলে অভিযোগ করা হয়। হামলাকারীরা বাড়ির গেট, দেয়াল ও বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলে। ঘরে ঢুকে স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মালামাল নিয়ে যায়। এতে প্রায় ৬ লাখ ৬২ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগীদের দাবি, থানায় অভিযোগ দিলেও তা নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করা হয়নি। উল্টো অভিযুক্তদের করা মামলায় তাদের পরিবারের সদস্যরা হয়রানির শিকার হচ্ছেন এবং কেউ কেউ কারাগারেও আছেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে তাদের অভিযোগ নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:39 pm, Thursday, 19 February 2026
81 Time View