বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬
Homeঅপরাধযশোর সীমান্তে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ২

যশোর সীমান্তে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ২

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোর সীমান্তে অভিযান চালিয়ে দুই আসামিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মালিকবিহীন অবৈধ চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২১ ফেব্রুয়ারি) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় ৩৯৭ বোতল নেশাজাতীয় কফ সিরাপ, ২টি মোবাইল ফোন, ২৪টি শাড়ি, ২টি কম্বল এবং ১৬১টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ৮৪ হাজার ৩০০ টাকা।

এ সময় মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মেহেদী হাসান (২৩) ও শহিদ হোসেন প্রান্ত (২৩) নামে দুইজনকে আটক করা হয়।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়