বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬
Homeঅপরাধযশোরে শামীম হত্যা মামলার অন্যতম আসামি গ্রেফতার

যশোরে শামীম হত্যা মামলার অন্যতম আসামি গ্রেফতার

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোরে চুরির অপবাদে মানসিক ভারসাম্যহীন মিনারুল কবির শামীমকে হত্যা মামলার অন্যতম এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

র‍্যাব সূত্র জানায়, শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৪০ মিনিটে র‍্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শংকরপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে মো. ইসমাইল (২৫) নামে ওই আসামিকে গ্রেফতার করে।

এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম মিনারুল কবির শামীম ছিলেন মানসিক ভারসাম্যহীন। গত ১৬ জানুয়ারি ২০২৬ রাতে যশোর কোতোয়ালী মডেল থানার বলাডাঙ্গা গোবিন্দ মোড় এলাকায় একটি দোকানের সামনে তিনি ঘুমিয়ে ছিলেন। ওই রাতে দোকানে চুরির ঘটনা ঘটলে দোকানদার ও তার সহযোগীরা তাকে চোর সন্দেহে মারধর করে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে যশোর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শামীমের বাবা বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করলে অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়