Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:

যশোরে স্বর্ণের বারসহ আটক ১

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোরে পাচারকালে ৫টি স্বর্ণের বারসহ আব্দুর রউফ (৪২) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত স্বর্ণ, মোবাইল ও নগদ টাকাসহ মোট সিজার মূল্য ধরা হয়েছে এক কোটি ত্রিশ লক্ষ সাতান্ন হাজার তিনশত পঞ্চাশ টাকা।

গতকাল যশোরের কোতোয়ালী থানাধীন দরগাহ ফিলিং স্টেশন সংলগ্ন পাকা সড়কে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের একটি দল এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ দল দরগাহ ফিলিং স্টেশন এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করা হলে তার প্যান্টের পকেটে বিশেষ কাগজে মোড়ানো অবস্থায় ৫৮২ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বার পাওয়া যায়। এছাড়া তার কাছ থেকে ২টি মোবাইল ফোন এবং নগদ ১০,৬৯০ টাকা উদ্ধার করা হয়।

আটককৃত আব্দুর রউফ যশোর জেলার শার্শা থানার লাউতারা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে এই স্বর্ণ সংগ্রহ করেছিলেন। যশোর ও ঝিকরগাছা হয়ে এই স্বর্ণ ভারতে পাচারের পরিকল্পনা ছিল তার। বিজিবি জানায়, বিশেষ কৌশলে মোড়ানো থাকায় বেনাপোল সীমান্তের স্ক্যানিং মেশিনে শনাক্তকরণ এড়ানোই ছিল তার মূল লক্ষ্য।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় বিজিবি তাদের আভিযানিক তৎপরতা জোরদার করেছে। তিনি বলেন, “সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং জব্দকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 02:29 pm, Wednesday, 25 February 2026
67 Time View