রামপালে মৎস্যঘের লুটপাট ও গাছপালা কেটে ক্ষতি
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের রামপালের সিকিরডাঙ্গা এলাকায় মৎস্যঘরে ঢুকে লুটপাট ও ঘরের পাশে থাকা শবজি ক্ষেতের গাছপালা কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি মো. শামসু মোল্লা রামপাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে তিনি জানান, দীর্ঘদিন ধরে তিনি উপজেলার সিকিরডাঙ্গা গ্রামের নিজ জমিতে আড়াই বিঘার মৎস্যঘের করে আসছেন। ঘেরের পাশে তিনি শবজি চাষও করেন। অভিযোগ, গত ২১ ফেব্রুয়ারি শনিবার রাত আনুমানিক আড়াইটার সময় একই এলাকার মুজাহিদ শেখ, আয়ুব আলী ও শাহিদ মোড়ল অবৈধভাবে ঘেরে প্রবেশ করে ঘেরের বাসা ভাংচুর, মালামাল ও মাছ লুট করে নেয়। পরদিন সকালে তারা আবার ঘেরে প্রবেশ করে মোহড়া দিতে থাকে। এসময় শামসুর পুত্রবধূ ঘেরে গেলে তাদের পক্ষ থেকে জীবননাশের হুমকি দেওয়া হয়।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, এই ঘটনায় শবজি ক্ষেতের বিভিন্ন প্রকার গাছ কেটে ফেলা হয় এবং প্রাথমিকভাবে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
ঘটনার বিষয়ে অভিযুক্ত মুজাহিদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করেন।
রামপাল থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযোগের কপি প্রাপ্ত হয়েছে। তিনি বলেন, “ঘটনার সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়রা আশা করছেন, দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মওকাফলি প্রদান নিশ্চিত হবে।

























