বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬
Homeআন্তর্জাতিকইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে সমর্থন দেবে না স্পেন

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে সমর্থন দেবে না স্পেন

স্বাধীন কন্ঠ ডেস্ক

মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে স্পেনের সমর্থনের দাবি সরাসরি নাকচ করে দিয়েছে দেশটির সরকার। হোয়াইট হাউসের এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে বুধবার স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস সাফ জানিয়ে দিয়েছেনতাদের অবস্থানে কোনও পরিবর্তন আসেনি।

বুধবার মাদ্রিদে স্প্যানিশ রেডিও স্টেশন কাদেনা সারকে দেওয়া এক সাক্ষাৎকারে আলবারেস বলেন, ‘আমি হোয়াইট হাউসের মুখপাত্রের দাবি অস্বীকার করছি। মধ্যপ্রাচ্য যুদ্ধইরানে বোমা হামলা এবং আমাদের সামরিক ঘাঁটি ব্যবহারের বিষয়ে স্পেন সরকারের অবস্থান একবিন্দুও পরিবর্তন হয়নি।’

এর আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট দাবি করেছিলেনস্পেন তাদের আগের অবস্থান থেকে সরে এসেছে এবং ‘তারা মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে সহযোগিতা করতে রাজি হয়েছে’। আলবারেসের এই বক্তব্যের মাধ্যমে হোয়াইট হাউসের সেই দাবি সরাসরি মিথ্যা প্রমাণিত হলো।

স্পেন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছেমধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তাদের আগের যে নীতি ছিলতারা এখনও সেটিতেই অটল রয়েছে। যুক্তরাষ্ট্রের কোনও সামরিক অভিযানে অংশ নেওয়া বা স্পেনের ঘাঁটি ব্যবহার করতে দেওয়ার কোনও পরিকল্পনা তাদের নেই।

সূত্র: এপি

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়