Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

পাঁচ দিনের যুদ্ধে ৫০০ মার্কিন সেনা নিহত, দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার শুরু হওয়া রক্তক্ষয়ী যুদ্ধে এ পর্যন্ত ৫০০–র বেশি মার্কিন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইরান। বুধবার দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই দাবি করেন। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

আলী লারিজানি তার পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করে বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘ভাঁড়ামোতে’ প্রভাবিত হয়ে ট্রাম্প মার্কিন জনগণকে ইরানের বিরুদ্ধে এক ‘অন্যায় যুদ্ধে’ টেনে এনেছেন। লারিজানি প্রশ্ন তোলেন, ‘গত কয়েক দিনে ৫০০–র বেশি মার্কিন সেনা নিহতের পর এখন ট্রাম্পকে হিসাব করতে হবে, আমেরিকা কি এখনও সবার আগে, নাকি ইসরায়েল?’

তবে পেন্টাগনের পক্ষ থেকে এখন পর্যন্ত মাত্র ছয়জন মার্কিন সেনার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে চারজন কুয়েতে নিহত হয়েছেন।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাবেক এই উপদেষ্টা এক রহস্যময় বার্তায় হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কাহিনী এখানেই শেষ নয়। ইমাম খামেনির শাহাদাতের জন্য তোমাদের চড়া মূল্য দিতে হবে। ইনশাআল্লাহ।’

শনিবার ইরান ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে এই যুদ্ধের সূত্রপাত হয়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা নিহত হন। খামেনির তেহরানের বাসভবনে চালানো ওই হামলায় তার স্ত্রী, কন্যা, পুত্রবধূ, জামাতা ও নাতি–নাতনিরাও নিহত হয়েছেন।

ইরান সরকারের হিসাব অনুযায়ী, চার দিনের লড়াইয়ে এ পর্যন্ত প্রায় ১ হাজার ৫০ জন ইরানি নিহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণ ইরানের মিনাব শহরে ১৬৫ জন স্কুলশিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্যাপক জনরোষ তৈরি হয়েছে।

খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও আমেরিকার সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। সোমবার এক বিবৃতিতে লারিজানি বলেছিলেন, ইরান একটি ‘দীর্ঘস্থায়ী যুদ্ধের’ জন্য প্রস্তুতি নিয়েছে। একই সঙ্গে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদির দেওয়া আলোচনার প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 02:58 pm, Thursday, 5 March 2026
67 Time View