Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:

অভয়নগরে পিস্তলসহ তিন দুষ্কৃতকারী আটক, মোটরসাইকেলে আগুন

স্বাধীন কণ্ঠ ডেস্ক
যশোরের অভয়নগর উপজেলা-এ একটি পিস্তলসহ তিন দুষ্কৃতকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। এ সময় উত্তেজিত জনতা তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শুভরাড়া ইউনিয়ন-এর গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপীনাথপুর গ্রামের বাসিন্দারা রাতে পাহারা দেওয়ার সময় পেরোলী থেকে ধুলগ্রাম হয়ে অভয়নগরের দিকে আসা একটি মোটরসাইকেলে থাকা দুই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাদের গতিরোধ করেন। এ সময় গ্রামবাসীর সহায়তায় দুই যুবককে আটক করা হয়।

আটককৃতরা হলেন—মো. রিয়াজ সরদার (২৮) ও শাকিল সরদার (২৫)। তারা দুজনই অভয়নগর উপজেলার ধুলগ্রাম গ্রামের বাসিন্দা। পরে তাদের সহযোগী হিসেবে রবিউল মোল্লা (২২) নামের আরও এক যুবককে জনতা আটক করে।

স্থানীয়রা জানান, গ্রামবাসী তাদের আটক করতে গেলে দুষ্কৃতকারীরা ভয়ভীতি দেখিয়ে অস্ত্র প্রদর্শন করে। এতে উত্তেজিত জনতা তাদের ধরে গণপিটুনি দেয় এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ সময় রবিউল মোল্লা আটক ব্যক্তিদের পক্ষে কথা বললে জনতা তাকেও মারধর করে আহত করে।

খবর পেয়ে বাংলাদেশ পুলিশ-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীর কাছ থেকে আটক তিনজনকে নিজেদের হেফাজতে নেয়। পরে আহতদের চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতাল-এ পাঠানো হয়।

পুলিশ জানায়, আটক রিয়াজ সরদারের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল (ম্যাগাজিন ছাড়া) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:26 pm, Friday, 6 March 2026
98 Time View