মিরপুর(কুষ্টিয়া) প্রতিনিধি
আমলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। আজ শুক্রবার ক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে ১৯ সদস্যবিশিষ্ট এই কমিটি অনুমোদিত হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন রুবেল আহম্মেদ নান্নু এবং সাধারণ সম্পাদক হয়েছেন আয়াতুল্লাহ খমেনী। এছাড়া সহ-সভাপতি পদে হোসাইন মোহাম্মদ সাগর ও মোঃ হাসান আলী মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম সুহিন, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ আব্দুস সালাম, দপ্তর সম্পাদক মোঃ আশাদুজ্জামান রতন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জুবায়ের আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মখলেছুর রহমান।
নবনির্বাচিত সভাপতি রুবেল আহম্মেদ নাননু বলেন, “আমলা প্রেসক্লাবকে একটি শক্তিশালী ও কার্যকর সাংবাদিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। স্থানীয় সাংবাদিকদের পেশাদারিত্ব বিকাশে এবং এলাকার মানুষের ন্যায্য কথা তুলে ধরতে আমরা নিরলসভাবে কাজ করে যাব।”
সাধারণ সম্পাদক আয়াতুল্লাহ খমেনী বলেন, “নবগঠিত কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকদের অধিকার নিশ্চিত করা এবং আমলা প্রেসক্লাবকে একটি মর্যাদাসম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”
সভায় উপস্থিত সদস্যরা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান এবং ক্লাবের উত্তরোত্তর অগ্রগতি কামনা করেন।
