Jashore , Sunday, 25 October 2026
সর্বশেষ:
জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন এক দলের প্রধান নেতা: রাশেদ খাঁন যশোরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও পুরস্কার বিতরণ যশোরে বিশ্ব পোলিও দিবসে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি টানা ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার শ্যামকুড় মাধ্যমিকের এসএসসি ২০১৯ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার

যশোরে ৩০ মামলার আসামিসহ গ্রেফতার ৩

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের সদর উপজেলা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, খুন ও মাদকসহ ৩০ মামলার আসামি রকিবুল ইসলাম রুবেলসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৭ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার চাঁচড়া মধ্যপাড়া এলাকার ইনছান মিয়ার ছেলে রকিবুল ইসলাম রুবেল (৩৬), চাঁচড়া দাড়ীপাড়া এলাকার শহর আলীর ছেলে ইকলাছ উদ্দিন (২৯),চাঁচড়া মধ্যপাড়া এলাকায় ভাড়াটিয়া হাসান মোল্লা (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৬ মার্চ) বিকেলে ডিবি যশোর শহরের চাঁচড়া মধ্যপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় রহিমা বিবির বাড়িতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় রকিবুল ইসলাম রুবেল, ইকলাছ উদ্দিন ও মো. হাসান মোল্লাকে আটক করে। তবে অভিযানের সময় মো. রাজা নামে এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। পরে ধৃতদের কাছ থেকে ৭ বোতল ইএসকাফ মাদক উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত রকিবুল ইসলাম রুবেলের বিরুদ্ধে পূর্বে অস্ত্র, খুন ও মাদকসহ মোট ৩০টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:14 pm, Saturday, 7 March 2026
66 Time View