বুধবার, মার্চ ২৫, ২০২৬
Homeসারাদেশদক্ষিণ-পশ্চিমাঞ্চলরামপালে তুচ্ছ ঘটনায় মারপিট, যুবক আহত

রামপালে তুচ্ছ ঘটনায় মারপিট, যুবক আহত

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের রামপাল উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় খান ইসমাইল (৩৫) নামের এক যুবক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, উপজেলার শোলাকুড়া গ্রামের খান ইউনুসের ছেলে খান ইসমাইল শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় শোলাকুড়া গ্রামের কবিরাজের মাঠ সংলগ্ন সড়কে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় একই এলাকার শেখ রবিউল ইসলাম, শেখ হুসাইন, শেখ হুমায়ুন, শেখ রুহুল আমিন, শেখ সবুজ ও শেখ ওবায়দুল্লাহ তার ওপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা আহত ইসমাইলকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগীর অভিযোগ, শেখ ইলিয়াসের নেতৃত্বে তার ছেলে, ভাইপো ও জামাইসহ কয়েকজন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাদের কারণে এলাকার সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ ইলিয়াসের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে এবং তিনি শহীদ মাওলানা গাজী আবু বকর সিদ্দিক হত্যা মামলার আসামি ছিলেন।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত শেখ হুমায়ুন বলেন, তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তার দাবি, তার ভাইয়ের সঙ্গে কথা কাটাকাটির সময় দোকানের ভেতরে ধাক্কাধাক্কির ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে আহত খান ইসমাইল জানান, এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়