বুধবার, মার্চ ২৫, ২০২৬
Homeঅপরাধযশোরে বিজিবির অভিযানে চোরাচালানি মালামাল জব্দ

যশোরে বিজিবির অভিযানে চোরাচালানি মালামাল জব্দ

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীন বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ভারতীয় ৪৫টি শাড়ি, ১টি থ্রি-পিস, ১টি কম্বল, ১৯০টি চকলেট এবং ২৮৯টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭২ হাজার ৬০০ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান রোধে বিজিবির বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় যশোর সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।

তিনি আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়