সর্বশেষ:
অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী
যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক
মেয়র নির্বাচন প্রসঙ্গে যা বললেন ইশরাক
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে সৌদির কাছে রায়ের কপি চেয়েছে বাংলাদেশ
যশোর সীমান্তে চোরাচালানি মালামাল আটক
যশোর রামকৃষ্ণ আশ্রমে কুমারী ও সন্ধিপূজা অনুষ্ঠিত
যশোর পৌরসভার উদ্যোগে পৌর পুকুরে মাছের পোনা অবমুক্ত
পিলখানার ঘটনা দিয়েই দেশে খুনের রাজনীতি শুরু হয়: জামায়াত আমির
স্বাধীন কন্ঠ ডেস্ক
পিলখানার ঘটনা দিয়েই দেশে খুনের রাজনীতি শুরু হয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর বিজয়নগরে একটি হোটেলে পিলখানা হত্যাকাণ্ড এবং জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ঘটনার আসল রহস্য লুকাতে ভুক্তভোগীদেরকেই দোষীর কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল। জামায়াত কখনও দেশের দায়িত্ব পেলে পিলখানার ঘটনার সত্যিকার বিচার করা হবে বলেও জানান তিনি।
তিনি আরও মন্তব্য করেন, জনগণ দেশে আর প্রতিহিংসার রাজনীতি দেখতে চায় না। পাশাপাশি জাতির প্রত্যাশা পূরণে জামায়াত বদ্ধপরিকর বলেও জানান তিনি।



























