শনিবার, মার্চ ১৪, ২০২৬
Homeসারাদেশদক্ষিণ-পশ্চিমাঞ্চলযশোরে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

যশোরে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোর সদর উপজেলার খড়িসাডাঙ্গা গ্রামে পুকুরের পানিতে ডুবে আহান নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু ওই গ্রামের চিন্ময় রায়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৫টায় আহান বাড়ির উঠানে খেলা করছিল। একপর্যায়ে পরিবারের অগোচরে হাঁটতে হাঁটতে সে বাড়ির পাশে নিজেদের পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়