Jashore , Monday, 9 November 2026

নগর স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচি পালন

স্বাধীন কণ্ঠ ডেস্ক

তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আমিতের নির্বাচনী এলাকা যশোর শহরের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে যশোর জেলা, নগর ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

পরিবেশ ও শহরকে দূষণমুক্ত রাখতে দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে শনিবার সকালে যশোর শহরের ঘোপ ৩ নম্বর ওয়ার্ডে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, শহরকে পরিষ্কার, পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। স্বেচ্ছাসেবক দলের এ ধরনের উদ্যোগ জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মসূচিতে যশোর জেলা, নগর ও বিভিন্ন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা শহরের বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করেন এবং স্থানীয় বাসিন্দাদেরও পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

স্থানীয় নেতাকর্মীরা জানান, শহরকে পরিচ্ছন্ন রাখতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।#

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:01 pm, Saturday, 14 March 2026
48 Time View