Jashore , Monday, 9 November 2026

যশোরে প্রায় ১০ কোটি টাকার মাদক ও চোরাচালানী পণ্যসহ আটক ১

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ এর যশোর ব্যাটালিয়ন। আটককৃত ব্যক্তি চৌগাছা উপজেলার হিজলী এলাকার মন্টু মিয়ার ছেলে বিল্লাল হোসেন(৩৫)।

শনিবার সীমান্তের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব মাদক ও অবৈধ মালামাল জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, যশোর ব্যাটালিয়নের বিশেষ টহলদল হিজলী ও বেনাপোল বিওপি, বেনাপোল ল্যান্ড পোর্ট আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে ভারতীয় ১ দশমিক ৫০০ কেজি ক্রিস্টাল মেথ আইস, ২ বোতল এলএসডি, ১৬৫ গ্রাম গাঁজা এবং ১০০ বোতল উইনসেরেক্স কফ সিরাপ জব্দ করা হয়। এছাড়া মালিকবিহীন অবস্থায় ১টি মোটরসাইকেল, ১২৫টি শাড়ি, ৩টি কম্বল, ১ কেজি আমসত্ত্ব, ৯৬০টি বিভিন্ন ধরনের ওষুধ, ৫ হাজার ১২৫টি চকলেট এবং ২ হাজার ২৬২টি কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়েছে।

বিজিবি জানায়, জব্দকৃত এসব মাদক ও চোরাচালানী পণ্যের মোট মূল্য প্রায় ৯ কোটি ৭৬ লাখ ৪২ হাজার ২২৭ টাকা।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক সাইফুল্লাহ সিদ্দিক বলেন, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনে বিজিবি বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আসামিকে চৌগাছা থানায় হস্তান্তর হয়েছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:27 pm, Saturday, 14 March 2026
99 Time View