বুধবার, মার্চ ২৫, ২০২৬
Homeঅপরাধযশোরে ইয়াবাসহ আটক ১

যশোরে ইয়াবাসহ আটক ১

স্বাধীন কণ্ঠ ডেস্ক
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

সোমবার (২৩ মার্চ) বিকেল কোতয়ালী মডেল থানাধীন এনায়েতপুর গ্রামের মসজিদের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মাসুদ রানা (৩৭) হাশিমপুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা।

জেলা পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্দেহভাজন মোঃ মাসুদ হোসেন ওরফে মাসুদ রানার দেহ তল্লাশি করে তার পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পকেট থেকে নীল রঙের জিপারযুক্ত পলিথিনে রাখা ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়