বুধবার, এপ্রিল ১, ২০২৬
সর্বশেষ
যশোর সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দযশোরে আলোচিত ধর্ষক রাফসান জানির বিরুদ্ধে মানহানি মামলাআবারও সংসদে বিরোধী দলের ওয়াকআউটরামপালে আন্তর্জাতিক পানি দিবস: সুপেয় পানি নিশ্চিতের দাবিকলারোয়ায় নবাগত ইউএনও’র সাথে পুরোহিত-সেবায়েত ঐক্য ফ্রন্টের মতবিনিময়যশোরে গাছ কাটার অভিযোগে তদন্তে জেলা পরিষদের প্রশাসক খোকনযশোরে সেচে ডিজেল-বিদ্যুৎ সরবরাহসহ ৪ দফা দাবিতে স্মারকলিপিযশোর কোতোয়ালি থানা ভবন ভেঙে আধুনিক চারতলা ভবন নির্মাণ উদ্যোগযশোরে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারনড়াইলে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
Homeআদালতযশোরে আলোচিত ধর্ষক রাফসান জানির বিরুদ্ধে মানহানি মামলা

যশোরে আলোচিত ধর্ষক রাফসান জানির বিরুদ্ধে মানহানি মামলা

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আলোচিত ধর্ষক চিকিৎসক ডা. মো. রাফসান জানির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়ের করেছেন, ডিবিসি নিউজের যশোর জেলা প্রতিনিধি ও দ্য ডেইলি অবজারভারের সাংবাদিক সাকিরুল কবীর রিটন।

মামলার সূত্রে জানা গেছে, গত ১৮ মার্চ যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিরুদ্ধে ‘চাঁদা দাবি’র অভিযোগ আনেন ডা. রাফসান জানি। এ অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে আদালতে মানহানির মামলা করেন সাংবাদিক সাকিরুল কবীর রিটন।

মামলার আরজিতে উল্লেখ করা হয়, সংবাদ সম্মেলনে দেওয়া ডা. রাফসান জানির বক্তব্য বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হওয়ায় বাদীর ব্যক্তিগত, পারিবারিক ও পেশাগত সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে তার প্রায় ৫০ লাখ টাকার সম্মানহানি হয়েছে বলেও দাবি করা হয়েছে।

এদিকে মামলার বিবরণে আরও জানা যায়, ডা. রাফসান জানি বর্তমানে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। এর আগে তার শ্যালিকা সামিয়া আফরোজ গত ১৭ মার্চ মণিরামপুর থানাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি দাবি করেন, বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন ও ধর্ষণ করেছেন ডা. রাফসান জানি। পাশাপাশি আপত্তিকর ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়