শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬
Homeসারাদেশদক্ষিণ-পশ্চিমাঞ্চলনড়াইলে সওজের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নড়াইলে সওজের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নড়াইল প্রতিনিধি
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির অংশ হিসেবে নড়াইলে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সকালে নড়াইল-মাগুরা সড়কে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উদ্যোগে ১ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপ-বিভাগীয় প্রকৌশলী প্রকাশ চন্দ্র বিশ্বাস, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) তারিকুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান, নড়াইল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন, ঠিকাদার মঈন উল্লাহ দুলুসহ সওজের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বর্তমান সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ দেশব্যাপী বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, এ ধরনের কার্যক্রম পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে পতিত জমিতে স্ব উদ্যোগে গাছ লাগানোর আহ্বান জানান।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়