সর্বশেষ:
অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী
যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক
মেয়র নির্বাচন প্রসঙ্গে যা বললেন ইশরাক
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে সৌদির কাছে রায়ের কপি চেয়েছে বাংলাদেশ
যশোর সীমান্তে চোরাচালানি মালামাল আটক
যশোর রামকৃষ্ণ আশ্রমে কুমারী ও সন্ধিপূজা অনুষ্ঠিত
যশোর পৌরসভার উদ্যোগে পৌর পুকুরে মাছের পোনা অবমুক্ত
জামিন পেলেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মিলন
স্বাধীন কন্ঠ ডেস্ক
কার্যক্রম নিষিদ্ধ যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন দুইটি মামলায় জামিন পেয়েছেন। রোববার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে জামিন শুনানি শেষে বিচারক ওই দুই মামলায় তাকে জামিন দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর রোকসানা খাতুন। তবে জামিননামা এখনো যশোর কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়নি।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ জানান, শহিদুল ইসলাম মিলন যশোর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। তার জামিন সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই। তাদের কাছে এখনো কোনো জামিননামা পৌঁছায়নি।
উল্লেখ্য, গত বছরের ৪ অক্টোবর যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনকে আটক করা হয়। ওই দিন রাতে ডিবি পুলিশ তাকে ঢাকার একটি বাসা থেকে আটক করে। তিনি যশোর শহরের ঘোপ পিলু খান সড়কের বাসিন্দা। তার বিরুদ্ধে যশোরের আদালতে একাধিক মামলা রয়েছে।

























