Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:

তারেক রহমানের যশোর সফর ঘিরে জেলা বিএনপির যৌথসভা

স্বাধীন কন্ঠ ডেস্ক
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর আসন্ন যশোর সফরকে কেন্দ্র করে জেলা বিএনপির উদ্যোগে এক যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।

আগামী ২৭ তারিখ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর হাতে খননকৃত ঐতিহাসিক ‘উলাশী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে তিনি যশোরে আসছেন।

এ উপলক্ষে আয়োজিত যৌথসভায় নেতৃবৃন্দ এই সফরকে যশোরবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আনন্দের সংবাদ হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, সফর ও কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেন, তারেক রহমানের এই সফরকে ঘিরে যশোরে ব্যাপক জনসমাগম ও জনউচ্ছ্বাস সৃষ্টি হবে। সফর সফল করতে সাংগঠনিকভাবে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন তিনি।

সভায় জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:04 pm, Saturday, 11 April 2026
65 Time View