বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
সর্বশেষ
কেশবপুরে শিলা বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতিশিবির নেতাদের পা বিচ্ছিন্নের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানি শেষযশোরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানধর্ষণ অভিযোগ ঘিরে মামলার জটিলতা:মনিরামপুরের ঘটনার সঙ্গে যশোরের সাংবাদিকদের কোনো যোগসুত্র নেইযশোর বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশ নেবে ১ লাখ ৩৫ হাজার শিক্ষার্থীচীন সফরে বিএনপির প্রতিনিধি দলসংসদে মিথ্যা ও ভুয়া মামলার তথ্য জানতে চেয়েছেন রুমিন ফারহানাখালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমানসাবেক ওসিসহ ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলাযশোরে সিপিবি নেতা আব্দুর রহিমের ওপর হামলার প্রতিবাদে স্মারকলিপি
Homeঅপরাধশিবির নেতাদের পা বিচ্ছিন্নের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানি শেষ

শিবির নেতাদের পা বিচ্ছিন্নের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানি শেষ

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের চৌগাছা উপজেলায় ২০১৬ সালে ইসলামী ছাত্রশিবিরের দুই নেতার পায়ে গুলি ও অমানুষিক নির্যাতনের মাধ্যমে পা বিচ্ছিন্ন করার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামী ২০ এপ্রিল দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দিন নির্ধারণ করেন। ট্রাইব্যুনালের অপর সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ।

মামলায় যশোরের সাবেক পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমানসহ মোট ৮ জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার তিন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন— চৌগাছা থানার তৎকালীন এসআই আকিকুল ইসলাম, কনস্টেবল সাজ্জাদুর রহমান ও কনস্টেবল জহরুল হক।

এদিকে বাকি ৫ আসামি বর্তমানে পলাতক রয়েছেন। পলাতকদের মধ্যে রয়েছেন— তৎকালীন এসপি আনিসুর রহমান, চৌগাছা থানার তৎকালীন ওসি মশিউর রহমান, এসআই মোখলেছ, এসআই জামাল ও এসআই মাজেদুল।

প্রসিকিউশনের পক্ষ থেকে আদালতে বলা হয়, ২০১৬ সালে চৌগাছা উপজেলা ছাত্রশিবিরের তৎকালীন সেক্রেটারি ইসরাফিল হোসেন ও সাহিত্য সম্পাদক রুহুল আমিনের পায়ে গুলি করার পর ক্ষতস্থানে বালু ঢুকিয়ে গামছা দিয়ে বেঁধে রাখা হয়। এতে তাদের পায়ে পচন ধরে এবং পরবর্তীতে চিকিৎসকরা তাদের পা কেটে ফেলতে বাধ্য হন।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা শুনানিতে দাবি করেন, ঘটনাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক এখতিয়ারের আওতায় পড়ে না। তাই তারা আসামিদের অব্যাহতি চান।

উভয় পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল আগামী ২০ এপ্রিল আদেশের জন্য দিন ধার্য করেন।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়