Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:

যশোরে ডিবির অভিযানে ৮০ পিচ ইয়াবাসহ আটক ১

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৮০ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ মো. তারিফুল ইসলাম ওরফে ববি (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টা ৫৫ মিনিটের দিকে কোতয়ালী মডেল থানাধীন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বেজপাড়া মেইন রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, এসআই মো. কামাল হোসেন ও এএসআই মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় জনৈক রেজাউল করিমের বাড়ির সামনে ইট সলিং রাস্তার উপর থেকে সন্দেহভাজন হিসেবে তারিফুল ইসলামকে আটক করা হয়।

পরবর্তীতে তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে জিপারযুক্ত স্বচ্ছ পলিথিনে রাখা ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক তারিফুল ইসলাম যশোর জেলার কোতয়ালী মডেল থানার বালিয়া ভেকুটিয়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম আব্দুর রশিদ (মেম্বার) এবং মাতার নাম সুফিয়া বেগম।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আটক আসামিকে শনিবারই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:14 pm, Saturday, 18 April 2026
63 Time View