চৌগাছায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় আশরাফুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়নের বকশিপুর গ্রামের মমিনুর রহমানের ছেলে।
জানা যায়, দাদীর মৃত্যুর খবর পেয়ে খুলনা থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন আশরাফুল। পথে চৌগাছা থানাধীন বকশিপুর বাজার অতিক্রম করে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

























