Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:

যশোরে তারেক রহমানের জনসভা সফল করতে বিএনপির লিফলেট বিতরণ

স্বাধীন কন্ঠ ডেস্ক
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, যশোরবাসীর প্রত্যাশা পূরণ করতে আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে আসছেন। তিনি যশোরবাসীর দীর্ঘ দিনের প্রত্যাশা যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতালের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী নির্বাচনের আগে জনসভায় যশোরবাসীর দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। মাত্র দুই মাসের মধ্যে তিনি যশোরবাসীর কাঙ্খিত স্বপ্ন বাস্তবায়ন করতে আসছেন।

প্রধানমন্ত্রী যশোরে আগমন এবং তার জনসভা সফল করার লক্ষ্যে যশোর নগর বিএনপি আয়োজিত লিফলেট বিতরণ অনুষ্ঠানে শেষে তিনি এ কথা বলেন। মঙ্গলবার শহরের এইচ এম রোড থেকে অধ্যাপক নার্গিস বেগম লিফলেট বিতরণ শুরু করেন। এ সময় তিনি আরও বলেন, বিএনপি প্রতিশ্রুতি রক্ষার রাজনীতি করে। প্রধানমন্ত্রী যশোর মেডিকেল কলেজের যে হাসপাতাল নির্মাণ করতে আসছেন সেই কলেজটিও তার মা আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে তৈরি। দীর্ঘ ১৭ বছর যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তারা যশোরবাসীর স্বপ্নের ৫০০ শয্যার হাসপাতাল তৈরি করে নি। প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালের পাশাপাশি পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে খনন করা উলাশীর খাল পুনঃখনন করবেন। তিনি নির্বাচনের আগে যশোরবাসীকে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমরা প্রধানমন্ত্রীর কাছে যশোরবাসীর যে চাহিদা গুলো বাকি আছে সেগুলো তুলে ধরবো। তিনি সেগুলো পূরণ করবেন ইনশাআল্লাহ।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, সাবেক প্রচার সম্পাদক অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:58 pm, Tuesday, 21 April 2026
81 Time View