সর্বশেষ:
অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী
যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক
মেয়র নির্বাচন প্রসঙ্গে যা বললেন ইশরাক
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে সৌদির কাছে রায়ের কপি চেয়েছে বাংলাদেশ
যশোর সীমান্তে চোরাচালানি মালামাল আটক
যশোর রামকৃষ্ণ আশ্রমে কুমারী ও সন্ধিপূজা অনুষ্ঠিত
যশোর পৌরসভার উদ্যোগে পৌর পুকুরে মাছের পোনা অবমুক্ত
যশোর কারাগারে অসুস্থ হাজতির মৃত্যু
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর কেন্দ্রীয় কারাগারে স্ট্রোকজনিত অসুস্থতায় এক হাজতির মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত হাজতির নাম রায়হানুল হক (হাজতি নং-৫৭০৭/২৫)। তিনি আইয়ুব আলীর ছেলে।
কারা সূত্রে জানা যায়, মঙ্গলবার কারাগারের ভেতরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রায়হানুল হক। পরে কারারক্ষীদের পাহারায় তাকে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকাল ৫টা ৩৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, ঘটনার পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মরদেহটি বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের মর্গে সংরক্ষণ করা হয়েছে বলে জানা গেছে।

























