Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:

চৌগাছায় এসকাফ সিরাপ ও ৩ লাখ ৯৯ হাজার টাকাসহ আটক ১

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের চৌগাছা উপজেলায় অভিযান চালিয়ে ৬০ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ কফ সিরাপ ও মাদক বিক্রয়ের ৩ লাখ ৯৯ হাজার টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

আটককৃত ব্যক্তি নাম মোঃ জুয়েল রহমান ওরফে জুইন (৩৫)। সে চৌগাছা উপজেলার বুড়িন্দিয়া এলাকার রেজাউল ইসলামের ছেলে।

ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল) চৌগাছা থানার পাশাপোল ইউনিয়নের বুড়িন্দিয়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করেন এসআই মোঃ কামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে জ্যাকেট পরিহিত এক ব্যক্তি কালো রঙের ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়।

পরে তার কাছে থাকা কালো রঙের ব্যাগ তল্লাশি করে মাদক বিক্রয়লব্ধ ৩ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিজ বসতঘরের শয়নকক্ষের বক্স খাটের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা কাপড়ের ব্যাগ থেকে আরও ৬০ বোতল অবৈধ এসকাফ কফ সিরাপ উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও নগদ অর্থ জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:36 pm, Wednesday, 22 April 2026
121 Time View