Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:

নড়াইলে মাদ্রাসার মাঠ রক্ষায় ডিসির হস্তক্ষেপ চাইল এলাকাবাসী

নড়াইল প্রতিনিধি 

নড়াইল পৌরসভার দুর্গাপুর-গোচর এলাকায় অবস্থিত শাহাবাদ মাজীদিয়া মহিলা আমিল মাদ্রাসা-এর খেলার মাঠ উন্মুক্ত রাখার দাবি জানিয়ে জেলা প্রশাসকের (ডিসি) কাছে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

অভিযোগে বলা হয়, নড়াইল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত মাদ্রাসাটির মাঠটি দীর্ঘদিন ধরে স্থানীয় যুবসমাজের খেলাধুলা ও সুস্থ বিনোদনের প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু সম্প্রতি ওই মাঠে অপরিকল্পিতভাবে মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, মাঠটি দখল বা নষ্ট করে দেওয়া হলে এলাকার তরুণদের খেলাধুলার সুযোগ সংকুচিত হবে। এতে তারা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিপথগামী হওয়ার ঝুঁকিও বাড়বে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, বর্তমান সময়ে মাদকাসক্তি একটি বড় সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে যুবসমাজকে সুস্থ বিনোদনের সুযোগ থেকে বঞ্চিত করা হলে তা সামাজিক অবক্ষয় ও অস্থিরতা বাড়াতে পারে।

এ অবস্থায় মাঠটি দখলমুক্ত রেখে খেলাধুলার জন্য উন্মুক্ত রাখার দাবি জানিয়ে জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার যুবসমাজ ও সচেতন মহল।

এ বিষয়ে অনুসন্ধানে গেলে গণমাধ্যমকর্মীদের কাছে অভিযুক্ত মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে এসেছে বলে জানা গেছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:50 pm, Friday, 24 April 2026
102 Time View