Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:

যশোরে তারেক রহমানের আগমন ঘিরে প্রস্তুতি জোরদার, অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত

স্বাধীন কন্ঠ ডেস্ক
আগামীকাল তারেক রহমান-এর যশোর আগমন উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

রবিবার (২৬ এপ্রিল) দুপুরে জেলা বিএনপি নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে তিনি শার্শা উপজেলার উলাশী খাল পুনঃখনন কাজ, যশোর ৫০০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজের উদ্বোধনস্থল এবং বিকেলে শহরের ঈদগাহ মাঠে নির্ধারিত জনসভাস্থলের প্রস্তুতি ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, “সরকারের দায়িত্ব নেওয়ার পর খুলনা বিভাগে প্রথম জনসভা করতে যশোরে আসছেন তারেক রহমান। এটি যশোরবাসীর জন্য গর্বের বিষয়। ঐতিহ্যবাহী এ জেলাকে বিএনপি সরকার প্রতিবারই অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করেছে।”

তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়া-এর ধারাবাহিকতায় তাদের উত্তরসূরি তারেক রহমানও যশোরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তার এই সফর কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং যশোরের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।”

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতাকর্মীসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। আগামীকালের জনসভা সফল করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার লক্ষ্যে কাজ চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:24 pm, Sunday, 26 April 2026
133 Time View