Jashore , Thursday, 30 April 2026
সর্বশেষ:
পদ্মবিলা কামিল মাদ্রাসায় কেন্দ্রীয় ছাত্র সংসদের শপথ গ্রহণ অনুষ্ঠিত মণিরামপুরে পৈতৃক জমি বিক্রি নিয়ে সংঘর্ষ: হামলা, লুটপাটের অভিযোগ ঢাকায় আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্বে নিহত শীর্ষ সন্ত্রাসী যশোরের টিটন ঝুলে রইলো সংরক্ষিত আসনে নুসরাত তাবাসসুম সারজিস আলমের মূত্রনালীর ‘অপারেশন সাকসেসফুল’ গণভোট নিয়ে জামায়াতের আধা প্রেম, আধা প্রতারণা: সংসদে আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জলাবদ্ধতায় চট্টগ্রামের মানুষের কষ্টের জন্য দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী যশোরে ‘বিসমিল্লাহ মধু ট্রেডিং’-এ র‍্যাবের অভিযানে আটক ১ যশোরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

আওয়ামী লীগের ভূত এখন অন্য দলের কাঁধে চেপেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাধীন কন্ঠ ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ভূত এখন অন্য একটি দলের কাঁধে চেপেছে। তারা দেশের মানুষের কল্যাণ চায় না, বরং বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে যশোরের শার্শায় ঐতিহাসিক উলশী খাল (জিয়া খাল) পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে আয়োজিত বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আওয়ামী লীগের ভূত এখন অন্য একটি দলের ওপর ভর করেছে। তারা দেশে যেন বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।”

তিনি দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেন যে, জুলাই অভ্যুত্থানের পর যে ‘জুলাই সনদে’ স্বাক্ষর করা হয়েছে, সরকার তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। তিনি আরও যোগ করেন, “কোনো কোনো রাজনৈতিক দল গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি তৈরি করছে। যারা এই রায় ও জুলাই সনদকে ভিন্ন খাতে নিতে চায়, তারা মূলত দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।”

নারীদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশে নারীদের ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে। মা-বোনদের রান্নার কষ্ট লাঘবে ফ্যামিলি কার্ডের পাশাপাশি দ্রুত ‘এলপিজি কার্ড’ বিতরণ শুরু হবে।

তিনি সতর্ক করে বলেন, দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে ফ্যামিলি কার্ডসহ সরকারের এই উন্নয়নমূলক কাজগুলো বাধাগ্রস্ত হতে পারে।

উল্লেখ্য, ১৯৭৬ সালের ১ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান শার্শার ২৬টি গ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে ‘খাল খনন বিপ্লব’-এর অংশ হিসেবে এই যদুনাথপুর খালটি খনন করেছিলেন, যা স্থানীয়ভাবে ‘জিয়া খাল’ নামে পরিচিত। প্রায় ৫০ বছর পর বাবার হাতে খনন করা সেই খালের পুনঃখনন কাজের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, “বিএনপি সরকার সারাদেশে খাল খননসহ নির্বাচনের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর।”

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে দেশ গড়ার কাজে তরুণ ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এর আগে তিনি ফলক উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে ৪ কিলোমিটার দীর্ঘ এই খালের পুনঃখনন কাজের সূচনা করেন। এ সময় সরকারের একাধিক মন্ত্রী, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

About Author Information

Shadhin Abdullah

Popular Post

পদ্মবিলা কামিল মাদ্রাসায় কেন্দ্রীয় ছাত্র সংসদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

আওয়ামী লীগের ভূত এখন অন্য দলের কাঁধে চেপেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

Update Time : 02:00 pm, Monday, 27 April 2026