Jashore , Wednesday, 21 October 2026
সর্বশেষ:

যশোরে ভুয়া প্রকল্পের নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে ‘স্বাস্থ্য, স্যানিটেশন ও আবাসন প্রকল্প (প্রণোদনা ব্র্যাক)’ নামে একটি ভুয়া প্রকল্পের আড়ালে হতদরিদ্র মানুষের কাছ থেকে প্রায় তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী স্বপ্না সুলতানা।

সংবাদ সম্মেলনে তিনি জানান, যশোর জেলা কৃষি শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিকুজ্জামানের নেতৃত্বে মুরাদ, নাজমা খাতুন ও নাজমা বেগমসহ একটি সংঘবদ্ধ চক্র খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় দরিদ্র পরিবারের জন্য ঘর নির্মাণ, টিউবওয়েল স্থাপন, সৌর বিদ্যুৎ, সেলাই মেশিন, বাথরুম নির্মাণ এবং স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়।

ভুক্তভোগীদের অভিযোগ, লিমা খাতুনের কাছ থেকে ৭ লাখ টাকা, স্বপ্না সুলতানার কাছ থেকে ১৬ লাখ টাকা, সালমা বেগমের কাছ থেকে ১৫ লাখ টাকা ছাড়াও বেবি, ইতি, ফাতেমা, সাফিয়া, সাধনা, লাবলীসহ আরও অনেকের কাছ থেকে বিভিন্ন অংকের টাকা নেওয়া হয়েছে।

এছাড়া লোন দেওয়ার আশ্বাস দিয়ে ইসলামী ব্যাংকের স্বাক্ষরিত চেক সংগ্রহ করা হয় বলেও অভিযোগ করেন তারা। কিন্তু বাস্তবে কোনো প্রকল্প বাস্তবায়ন না করে পুরো অর্থ আত্মসাৎ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, স্বল্পমূল্যে পণ্য সরবরাহের নামে ১০ হাজার কার্ড বিতরণের কথা বলে প্রায় ৩০ লাখ টাকা এবং বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট খোলার নামে আরও প্রায় ১৩ লাখ টাকা নেওয়া হয়েছে।

ভুক্তভোগীরা জানান, টাকা ফেরত চাইলে অভিযুক্তরা উল্টো ভয়ভীতি প্রদর্শন ও মিথ্যা মামলার হুমকি দিচ্ছে। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংবাদ সম্মেলনে প্রায় ২০-২২ জন ভুক্তভোগী উপস্থিত ছিলেন। তারা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাদের অর্থ ফেরতের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:00 pm, Tuesday, 28 April 2026
31 Time View