Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:

যশোরে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক অভিযানে ৬ হাজার ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (০২ মে) সকালে যশোর-মাগুরা মহাসড়ক ও শহরের শংকরপুর এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত আসামির নাম রবিউল ইসলাম (৫৬)। তিনি যশোর পৌরসভার শংকরপুর চোপদারপাড়া এলাকার মৃত আউয়াল মোল্লার ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মনোহরপুর বাজার সংলগ্ন সিদ্দিক বিশ্বাস ফিলিং স্টেশনের সামনে যশোর-মাগুরা মহাসড়কে তল্লাশি চালানো হয়। এসময় ঢাকাগামী ‘হানিফ পরিবহন’ (ঢাকা মেট্রো-ব-১৪-৬৯২১) এর একটি বাসে অভিযান চালিয়ে রবিউল ইসলামের হেফাজত থেকে ৫০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শংকরপুর চোপদারপাড়ায় তার নিজ বসতবাড়িতে অভিযান চালায় ডিএনসি টিম। সেখান থেকে আরও ১২০০ পিস নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে ট্যাবলেট ছাড়াও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি বাটন মোবাইল ও বাসের টিকিট জব্দ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকের বিস্তার রোধে জেলাজুড়ে এমন অভিযান অব্যাহত থাকবে বলে দপ্তর সূত্রে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:46 pm, Saturday, 2 May 2026
43 Time View