Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জামায়াতের

স্বাধীন কন্ঠ ডেস্ক

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২মে) বিবৃতিতে এই আহ্বান জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে জামায়াত সেক্রেটারি দেশের সাংবাদিক সমাজ, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি বলেন, “গণমাধ্যম একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল গণমাধ্যম গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনগণের আশা-আকাঙ্খা, সমস্যা ও সম্ভাবনাকে জাতির সামনে তুলে ধরতে মুক্ত গণমাধ্যমের বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “দুঃখজনক হলেও সত্য, দেশে বিভিন্ন সময় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, হয়রানি, হামলা-মামলা এবং মতপ্রকাশের স্বাধীনতায় প্রতিবন্ধকতার ঘটনা ঘটেছে। আমরা বিশ্বাস করি, একটি গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র গঠনের জন্য সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ এবং স্বাধীনভাবে সত্য প্রকাশের অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।”

সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত সেক্রেটারি বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং তথ্যপ্রবাহের স্বচ্ছতা বজায় রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে গণমাধ্যমকেও দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার সঙ্গে সংবাদ পরিবেশন করতে হবে।”

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, “বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আমরা এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি, যেখানে সত্য প্রকাশে কোনও বাধা থাকবে না এবং গণমাধ্যম স্বাধীনভাবে জনগণের কথা বলতে পারবে।”

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 02:17 pm, Sunday, 3 May 2026
55 Time View