Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:

অস্ত্র মামলায় সাবেক এমপি শাহীন চাকলাদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদার-এর বিরুদ্ধে অস্ত্র মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার মামলার চার্জশিটের ওপর শুনানি শেষে জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুন এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি নূর আলম পান্নু।

মামলার অভিযোগে জানা গেছে, ২০২৪ সালের ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-৪ শাখা সব অস্ত্রের লাইসেন্স স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপনে লাইসেন্সধারীদের সব অস্ত্র ৩ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে শাহীন চাকলাদার তার লাইসেন্স করা পিস্তল (নং-৬৯৪৪৬) থানায় জমা দেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তারেক মোহাম্মদ আল নাহিয়ান তদন্তে জানতে পারেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের দিন শাহীন চাকলাদার ওই অস্ত্রসহ আত্মগোপনে চলে যান। বর্তমানে তিনি পলাতক রয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলায় আরও বলা হয়েছে, সরকারি নির্দেশ অমান্য করে অস্ত্রসহ পালিয়ে যাওয়ায় তিনি সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের সঙ্গে যুক্ত হয়ে অবৈধ কর্মকাণ্ডে অস্ত্রটি ব্যবহার করতে পারেন বলে আশঙ্কা রয়েছে।

এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে ২০২৫ সালের ২৮ মে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলার চার্জশিট আদালতে জমা দেন তদন্তকারী কর্মকর্তা। পরে মামলাটি জেলা ও দায়রা জজ আদালতে বদলি করা হয়। সোমবার চার্জশিটের ওপর শুনানি শেষে আদালত তা গ্রহণ করে পলাতক আসামি শাহীন চাকলাদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:17 pm, Monday, 11 May 2026
64 Time View