সর্বশেষ:
অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী
যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক
মেয়র নির্বাচন প্রসঙ্গে যা বললেন ইশরাক
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে সৌদির কাছে রায়ের কপি চেয়েছে বাংলাদেশ
যশোর সীমান্তে চোরাচালানি মালামাল আটক
যশোর রামকৃষ্ণ আশ্রমে কুমারী ও সন্ধিপূজা অনুষ্ঠিত
যশোর পৌরসভার উদ্যোগে পৌর পুকুরে মাছের পোনা অবমুক্ত
যশোরে মাদকবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
স্বাধীন কন্ঠ ডেস্ক
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ উপলক্ষে যশোরে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় যশোরের উদ্যোগে এবং শিশু একাডেমি যশোরের সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় যশোরের উপ-পরিচালক পারভীন আক্তার। সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস।
শিশু-কিশোরদের মাদক থেকে বিরত রাখার সচেতনতা তৈরির লক্ষ্যে চারটি বিভাগে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
আয়োজকরা জানান, শিশু-কিশোরদের সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

























