Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:

যশোর সদর হাসপাতালে দালাল ও অনিয়মবিরোধী অভিযান

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর জেনারেল হাসপাতালে দালাল ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল ১১টা ৩৫ মিনিট থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাসুদেব কুমার মালো এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিস কুমার দাস।

এ সময় উপস্থিত ছিলেন যশোর সদর হাসপাতালের আরএমও মোঃ আহসান কবির (বাপ্পি) এবং এসআই মোঃ হালিমসহ তিনজন পুলিশ সদস্য।

অভিযানকালে রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্স অবৈধভাবে পার্কিং করে রাখার অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় চট্টগ্রাম-ছ ৭১-০০০১ নম্বর অ্যাম্বুলেন্সের চালক মোঃ আবুল কালাম আজাদ (৩০) বৈধ গাড়ির কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অভিযানের সময় যশোর সদর হাসপাতালের বিভিন্ন স্থান পরিদর্শন করা হয়। হাসপাতালের প্রধান গেটের বাইরে অবৈধভাবে গড়ে ওঠা দোকান মালিকদের দ্রুত দোকান অপসারণের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 03:40 pm, Tuesday, 12 May 2026
79 Time View