হামে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শিশুর মৃত্যু, চৌগাছায় শোক
স্বাধীন কন্ঠ ডেস্ক
হামে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় যশোরের চৌগাছা উপজেলার এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে ঢাকার লালবাগ এলাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত শিশু ফারজানা (৯ মাস) চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়নের চাকলা শিশুতলা গ্রামের বাবলুর রহমানের কন্যা।
পারিবারিক সূত্রে জানা গেছে, বাবলুর রহমান দীর্ঘদিন ধরে পরিবারসহ ঢাকার লালবাগ এলাকায় বসবাস করে আসছিলেন। গত সপ্তাহে শিশু ফারজানা হামে আক্রান্ত হলে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টার দিকে তার মৃত্যু হয়।
পরে মরদেহ ঢাকা থেকে গ্রামের বাড়ি চৌগাছায় নিয়ে আসা হয়। একই দিন দুপুরে চাকলা শিশুতলা এলাকার পারিবারিক কবরস্থানে শিশুটির জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।
শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

























